অফিসিয়াল ওয়েবসাইট

যুবসমাজ

সমাজের রূপান্তরে যুবক-যুবতীদের সেবা ও নেতৃত্ব।

যৌবন জীবনের এক অনন্য সময় — শক্তি, আদর্শবাদ ও সেবার আকাঙ্ক্ষায় পূর্ণ। বাংলাদেশের নানা এলাকায় যুবক-যুবতীরা পাঠচক্রে অধ্যয়ন করে শিশুদের শিক্ষক এবং কিশোর-কিশোরী দলের সহায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

পাঠচক্রে কয়েকজন অংশগ্রহণকারী একজন সহায়কের সাথে নিয়মিত মিলিত হয়ে ধারাবাহিক পাঠ্যক্রম অধ্যয়ন করেন এবং সাথে সাথে বাস্তব সেবার কাজে যুক্ত হন। পড়াশোনা, পেশা ও পরিবারের দায়িত্বের পাশাপাশি সমাজের কল্যাণে অবদান রাখার সক্ষমতা এভাবেই গড়ে ওঠে।

হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬