অফিসিয়াল ওয়েবসাইট

বাংলাদেশের বাহাই সম্প্রদায়

দেশের নানা প্রান্তে বসবাসকারী বাহাইরা সমাজের সকলের সাথে মিলে কাজ করছেন।

বাংলাদেশের বাহাই সম্প্রদায় এই দেশের সমাজেরই অংশ — শহর ও গ্রামে, নানা পেশা ও পটভূমির মানুষ নিয়ে গঠিত। দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে তাঁরা প্রতিবেশী ও বন্ধুদের সাথে মিলে শিশুদের শিক্ষা, কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন এবং সমাজের সম্প্রীতি বৃদ্ধির কাজে যুক্ত।

বাংলাদেশের বাহাইদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের বাহাইদের জাতীয় আধ্যাত্মিক পরিষদ, যা প্রতি বছর জাতীয় সম্মেলনে নির্বাচিত হয়। বিভিন্ন এলাকায় স্থানীয় আধ্যাত্মিক পরিষদ স্থানীয় সম্প্রদায়ের বিষয়াবলি দেখাশোনা করে।

এই অংশে বাংলাদেশে বাহাই সম্প্রদায়ের ইতিহাস, সমাজজীবন এবং দেশের কল্যাণে অবদান সম্পর্কে জানতে পারবেন।

হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬